২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে সেরা হওয়ার লড়াইয়ে প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।

ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ
কম্পাউন্ড পুরুষ দলের সাফল্যের এক ফ্রেমে বন্দী হলেন বাকি আর্চাররাও। ছবি: আর্চারি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 11:28 AM

Updated : 26 Aug 2026, 03:15 PM

শুরুর দুই সেটে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়াল ভিয়েতনাম, কিন্তু উজ্জীবিত বাংলাদেশকে আটকাতে পারল না। আর্চারি এশিয়া কাপের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ বিভাগে সেরা হল বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে শুক্রবার ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ।

শুরুর দুই সেটে ৫৭-৫৫, ৫৮-৫৬ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে জমজমাট লড়াইয়ের পর ভিয়েতনাম জিতে ৫৮-৫৭ পয়েন্টে। তবে চতুর্থ সেটে হিমু-নেওয়াজদের নিশানা নিখুঁত হলে ৫৯-৫৬ স্কোরে জিতে যায় বাংলাদেশ।

কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।