১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়াম দলে ফিরতে ‘প্রস্তুত’ কোর্তোয়া

জাতীয় দলের বাইরে থাকার সময়টায় খারাপ লেগেছে রেয়াল মাদ্রিদের তারকা এই গোলরক্ষকের।

বেলজিয়াম দলে ফিরতে ‘প্রস্তুত’ কোর্তোয়া
থিবো কোর্তোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 03:14 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

দোমেনিকো তেদেস্কোর ছাঁটাইয়ের পর জাতীয় দলে খেলা নিয়ে নিজের ভাবনা বদল করেছেন থিবো কোর্তোয়া। বেলজিয়ামের তারকা গোলরক্ষক বলেছেন, আন্তর্জাতিক ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করতে এখন তিনি প্রস্তুত।

আগের কোচ তেদেস্কোর সঙ্গে ঝামেলায় দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন কোর্তোয়া। মূলত নেতৃত্বে জন‍্য সেই সময়ের কোচ উপেক্ষা করায় ২০২৩ সালের জুনের পর আর দেশের হয়ে খেলেননি রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক।

গত জানুয়ারিতে তেদেস্কোকে ছাঁটাই করে রুদি গার্সিয়াকে দায়িত্ব দেয় বেলজিয়াম। এতে খুলে যায় কোর্তোয়ার জাতীয় দলে ফেরার দুয়ার। ৩২ বছর বয়সী গোলরক্ষককে ফিরে পেতে উন্মুখ থাকার কথা বলেছিলেন নতুন কোচ গার্সিয়াও।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই বেলজিয়ামের জার্সিতে আবার দেখা যাবে কোর্তোয়াকে। সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দের সঙ্গে এক পডকাস্টে কোর্তোয়া বলেন সেই সম্ভাবনার কথা, “আমি জাতীয় দলকে মিস করেছি, তবে এখন আমি (ফেরার জন্য) প্রস্তুত।”

নেশন্স লিগের দুই লেগের প্লে-অফে আগামী মার্চে ইউক্রেইনের মুখোমুখি হবে বেলজিয়াম।