১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেক্সহ‍্যামের হলিউডি-রূপকথায় নতুন অধ‍্যায়

ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ‍্যাম ফরেস্টকে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় করেছে দ্বিতীয় স্তরের দল দলটি।

রেক্সহ‍্যামের হলিউডি-রূপকথায় নতুন অধ‍্যায়
জয়ের পর রেক্সহ‍্যামের খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 06:06 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

এফএ কাপের তৃতীয় রাউন্ডে চমক দেখিয়েছে দ্বিতীয় স্তরের দল রেক্সহ‍্যাম। টাইব্রেকারে তারা বিদায় করে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ‍্যাম ফরেস্টকে। 

৩-৩ ব‍্যবধানে ম‍্যাচ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব‍্যবধানের জয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে রেক্সহ‍্যাম। ২৬ বছরের মধ‍্যে এফএ কাপে তারা হারিয়েছে ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো দলকে।

নটিংহ‍্যামের হয়ে ওমারি হাচিনসনের নেওয়া পঞ্চম শট ঠেকিয়ে রেক্সহ‍্যামের জয় নিশ্চিত করেন গোলরক্ষক আর্থার ওকোনকোয়া। 

“শেষ পর্যন্ত জিততে পারা চমৎকার ব‍্যাপার। আমাদের এই মুহূর্তটা উপভোগ করতে হবে।”

একই মত রেক্সহ‍্যাম কোচ ফিল পার্কিসনের। 

“দুই দলেই অনেকে ক্লান্ত ছিল। বড়দিনের ভীষণ ব‍্যস্ত সূচির পর এমন চমৎকার ম‍্যাচ উপহার দেওয়ার কৃতিত্ব দুই দলেরই।” 

হলিউডের দুই অভিনেতা রায়ান রেইনোল্ডস ও রব ম‍্যাকএলহেনি মালিকানা কিনে নেওয়ার পর মাত্র তিন মৌসুমের মধ‍্যে নন-লিগ ফুটবল থেকে দ্বিতীয় স্তরে উঠে এসেছে রেক্সহ‍্যাম। তাদের রূপকথার নতুন অধ‍্যায়ের বিপরীত প্রান্তে থাকা নটিংহ‍্যাম কোচ ফুঁসছেন ক্ষোভে। 

“প্রথমার্ধ ছিল পুরোপুরি অগ্রহণযোগ‍্য। আমি সেটা খেলোয়াড়দের বলেছি। নির্দিষ্ট কেউ কেউ সেটা অবশ‍্যই জানে। তাদের আত্ম-সমালোচনা করতে হবে।”

“দ্বিতীয়ার্ধে যারা মাঠে নেমেছে, তাদের কৃতিত্ব পাওনা। তখন আমাদের প্রিমিয়ার লিগের একটি দল বলে মনে হয়েছে।”