২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ১৮ দিন: সেমি-ফাইনালে গোলের বন্যা

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

বিশ্বকাপের বাকি ১৮ দিন: সেমি-ফাইনালে গোলের বন্যা
১৯৭০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ইতালির গোল উদযাপন। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 08:15 AM

Updated : 11 Sep 2026, 03:18 PM

আর ১৮ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ থাকছে ফাইনালে ওঠার লড়াইয়ে গোল উৎসব।

১৯৫৪ সালের সুইজারল্যান্ড আসর থেকে ১৯৭০ সালের মেক্সিকো আসর পর্যন্ত ১০টি সেমি-ফাইনাল ম্যাচে মোট ৫১টি গোল হয়েছিল। ম্যাচপ্রতি ৫.১ গোল গড়- টুর্নামেন্টের এই ধাপে যা অবিশ্বাস্য!

ম্যাচগুলো হলো ১৯৫৪ সালে পশ্চিম জার্মানি ৬-১ অস্ট্রিয়া ও হাঙ্গেরি ৪-২ উরুগুয়ে, ১৯৫৮ সালে ব্রাজিল ৫-২ ফ্রান্স ও সুইডেন ৩-১ পশ্চিম জার্মানি, ১৯৬২ সালে ব্রাজিল ৪-২ চিলি ও চেকোস্লোভাকিয়া ৩-১ যুগোস্লাভিয়া, ১৯৬৬ সালে পশ্চিম জার্মানি ২-১ সোভিয়েত ইউনিয়ন ও ইংল্যান্ড ২-১ পর্তুগাল এবং ১৯৭০ সালে ব্রাজিল ৩-১ উরুগুয়ে ও ইতালি ৪-৩ পশ্চিম জার্মানি।

ওই পাঁচ বিশ্বকাপের সেমি-ফাইনালে হওয়া গোলের সংখ্যা পরের ১৩টি আসরের সেমি-ফাইনালের গোলের (৫৩) প্রায় সমান। 

বিশ্বকাপে সেমি-ফাইনালে সবচেয়ে বেশি গোল হয়েছিল ১৯৩০ সালে, প্রথম আসরে। আর্জেন্টিনা ৬-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে এবং স্বাগতিক উরুগুয়ে একই ব্যবধানে হারিয়েছিল যুগোস্লাভিয়াকে।

সেমি-ফাইনালে সবচেয়ে বেশি গোলের দেখা মেলে ২০১৪ সালে; বেলো হরিজন্তেতে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে ধরাশায়ী করে জার্মানি।