২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের আমন্ত্রণমূলক প্রতিযোগিতার ফাইনালে বাফুফে একাডেমি

আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে সহজ জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি ফুটবল দল।

চীনের আমন্ত্রণমূলক প্রতিযোগিতার ফাইনালে বাফুফে একাডেমি
চীনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ফাইনালে ওঠার উচ্ছ্বাস বাফুফে একাডেমি দলের। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

চীনের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা তিয়ানউ লিউফাং কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি দল। সেমি-ফাইনালে তারা উড়িয়ে দিয়েছে হেনান প্রভিনশিয়াল এক্সপেরিমেন্টাল হাই স্কুল ফুটবল দলকে।

অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের এই প্রতিযোগিতার সেমি-ফাইনালে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ। চার গোলদাতা রায়হানুল ইসলাম রবিন, তাহসান খাঁ, স্বপন হোসেন ও মোহাম্মদ হেদায়েতুল্লাহ।

ত্রয়োদশ মিনিটে রবিনের গোলে এগিয়ে যায় বিএফএফ একাডেমি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তাহসান। বিরতির আগ মুহূর্তে স্বপনের লক্ষ্যভেদে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে শেষ গোলটি মোহাম্মদ হেদায়েতুল্লাহর। 

শনিবার ফাইনালে উহান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে খেলবে বাফুফে একাডেমি।