১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআরবির বড় জয়ে সাগরিকার হ্যাটট্রিক

উইমেন’স লিগে ঢাকা রেঞ্জার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

এআরবির বড় জয়ে সাগরিকার হ্যাটট্রিক
ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ম্যাচের প্রথমার্ধে নেই জালের দেখা। বিরতির পর রীতিমতো গোল উৎসবে মাতল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। সাগরিকার হ্যাটট্রিকে ঢাকা রেঞ্জার্সকে উড়িয়ে দিল তারা।

উইমেন’স লিগে রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে আতাউর রহমান ভুঁইয়া কলেজ।

৫৭তম মিনিটে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন শাহেদা আক্তার রিপা। ছয় মিনিট পর কাছ থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা।

বাকি দুটি গোল হয় শেষ ১০ মিনিটে। ৮২তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল কাছ থেকে জালে পাঠান সাগরিকা। দুই মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

দিনের আরেক ম্যাচে, জামালপুর কাচারিপাড়া একাদশকে ২-০ গোলে হারায় উত্তরা ফুটবল ক্লাব।