২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইউভেন্তুসে চুক্তির মেয়াদ বাড়ল টুডরের

২০২৭ সালের জুন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে থাকবেন এই ক্রোয়াট কোচ।

ইউভেন্তুসে চুক্তির মেয়াদ বাড়ল টুডরের
ইগর টুডর। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 09:50 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরুর আগে কোচ ইগর টুডরের চুক্তির মেয়াদ বাড়াল ইউভেন্তুস। ২০২৭ সালের জুন পর্যন্ত তুরিনের ক্লাবটিতে থাকবেন তিনি। 

সেরি আর দলটি শুক্রবার এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী ক্রোয়াট কোচের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানোর কথা জানায়। সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। 

আগের কোচ থিয়াগো মোত্তাকে বরখাস্ত করে গত মার্চে ক্লাবের সাবেক ডিফেন্ডার টুডরকে দায়িত্ব দেয় ইউভেন্তুস। ততদিনে চ্যাম্পিয়ন্স লিগসহ ঘরোয়া সকল কাপ প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল দলটি। সেরি আয় ছিল পাঁচ নম্বরে।

টুডরের কোচিংয়ে লিগে স্রেফ একটি ম্যাচ হেরে চারে থেকে আসর শেষ করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় ইউভেন্তুস। 

ওয়াশিংটনে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে টুডরের দল। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ওয়াইদাদ এসি ও ম্যানচেস্টার সিটি।