Published : 08 Nov 2025, 09:47 PM
ইতিহাস গড়ে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ। দক্ষিণ কোরিয়ার টমাস হানকে নির্বাচনে হারিয়েছেন তিনি।
ঢাকায় শনিবার অনুষ্ঠিত হয়েছে আর্চারির সংস্থাটির কংগ্রেস ও নির্বাচন। এতে ২৯-৯ ভোটে জিতেছেন কাজী রাজীব উদ্দিন। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার গত কমিটিতে সহ-সভাপতি ছিলেন তিনি।
টানা পাঁচবারের সভাপতি দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান এবার নির্বাচন করেননি।
ঢাকায় এখন চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর। তৃতীয়বারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতা আয়োজনে বড় ভূমিকা ছিল কাজী রাজীব উদ্দিনের। তিনিই স্থানীয় আয়োজক কমিটির প্রধান।