২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে ইংল্যান্ড ও পর্তুগালের অনূর্ধ্ব-১৮ দলে মানে!

যেকোনো একটি দলের হয়ে খেলতে পারবেন তরুণ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 09:49 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্সের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড মাতেয়াস মানেকে নিয়ে যেন কাড়াকাড়ি লেগে গেছে। একই দিনে ইংল্যান্ড ও পর্তুগালের অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছেন এই তরুণ!

এই মাসে চার দলের টুর্নামেন্টের জন্য শুক্রবার মানেকে নিয়ে প্রথমে দল ঘোষণা করেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের কোচ লিয়াম ব্রামলি। পরে মানেকে নিয়ে দল দেয় পর্তুগালও।

পর্তুগালে জন্ম নেওয়া মানে ইংল্যান্ডেরও নাগরিক। দুই দলের হয়েই খেলার সুযোগ রয়েছে তার।

গত মৌসুমে তিনি খেলেন পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে। আর গত মাসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে তার অভিষেক হয় পর্তুগাল অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষেই।

পর্তুগাল ও ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের দুটি টুর্নামেন্টই চলবে একই সময়ে। মানে তাই খেলতে পারবেন কেবল একটি দলের হয়ে।

উলভস ও ইংল্যান্ড জানিয়েছে, ব্রামলির দলের হয়ে খেলবেন মানে।

এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।