২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালের সামনে লিভারপুল-সিটি, বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি-চেলসি

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 10:50 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে আবারও লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রেয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম দলটি খেলবে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষেও। বার্সেলোনার সামনে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসির মতো দল।

মোনাকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ৩৬ দলের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র।

গত আসর থেকে ইউরোপ সেরার প্রতিযোগিতাটি হচ্ছে নতুন ফরম্যাটে, যেখানে আর নেই গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।

ঘরের মাঠে রেয়ালের চার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, ইউভেন্তুস, মার্সেই ও মোনাকো। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা বাকি চারটি ম্যাচ খেলবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও এফসি কয়রাত আলমাতির মাঠে।

চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল ও সিটির লড়াই গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিত। ২০২২ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত আটবার দেখা হয়েছে দুই এই দলের।

বার্সেলোনা ঘরের মাঠে খেলবে পিএসজি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেনের বিপক্ষে। হান্সি ফ্লিকের দলের বাকি চার ম্যাচ চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাহা ও নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।

প্রাথমিক র‌্যাঙ্কিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে একটি দলের দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।

শেষ ষোলোর পর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল হবে যথারীতি আগের মতোই। 

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে পরের বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা। ফাইনাল মাঠে গড়াবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

লিগ পর্বে পট ১-এর কোন দলের প্রতিপক্ষ কারা:

পিএসজি: বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুজেন (অ্যাওয়ে), টটেনহ্যাম হটস্পার (হোম), স্পোর্তিং সিপি (অ্যাওয়ে), নিউক্যাসল ইউনাইটেড (হোম), আথলেতিক বিলবাও (অ্যাওয়ে) 

রেয়াল মাদ্রিদ: ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ইউভেন্তুস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) এফসি কয়রাত আলমাতি (অ্যাওয়ে)

ম্যানচেস্টার সিটি: বরুশিয়া ডর্টমুন্ড (হোম), রেয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুজেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বুদে/গ্লিম্ট (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), মোনাকো (অ্যাওয়ে) 

বায়ার্ন মিউনিখ: চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং সিপি (হোম), পিএসভি আইন্দহোভেন (অ্যাওয়ে), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (হোম), পাফোস (অ্যাওয়ে) 

লিভারপুল: রেয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি আইন্দহোভেন (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে)

ইন্টার মিলান: লিভারপুল (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা (হোম), আয়াক্স (অ্যাওয়ে), এফসি কয়রাত আলমাতি (হোম), ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ (অ্যাওয়ে)

চেলসি: বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম), কারাবাগ (অ্যাওয়ে)

বরুশিয়া ডর্টমুন্ড: ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ইউভেন্তুস (অ্যাওয়ে), বুদে/গ্লিম্ট (হোম), টটেনহ্যাম হটস্পার (অ্যাওয়ে), আথলেতিক বিলবাও (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে)

বার্সেলোনা: পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসল ইউনাইটেড (অ্যাওয়ে)