২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের বাকি ৯ দিন: দ্বিতীয় পছন্দের জার্সিতে বিশ্ব জয়

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

বিশ্বকাপের বাকি ৯ দিন: দ্বিতীয় পছন্দের জার্সিতে বিশ্ব জয়
২০১০ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বসেরার মুকুট পরে স্প্যানিশরা। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 06:35 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আর ৯ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ দেখা যাক, দ্বিতীয় পছন্দের জার্সিতে কারা বিশ্বকাপ জিতেছিল।

দীর্ঘ ৪৪ বছরের বিরতির পর, দ্বিতীয় পছন্দের জার্সিতে বিশ্বকাপ ফাইনাল খেলে ট্রফি উঁচিয়ে ধরেছিল স্পেন; ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গাড়-নীল রংয়ের জার্সিতে।

স্প্যানিশদের আগে সবশেষ এই কীর্তি গড়েছিল ইংল্যান্ড; ১৯৬৬ আসরের ফাইনালে তারা লাল জার্সি পরে হারিয়েছিল পশ্চিম জার্মানিকে। এরপর, ১৯৮৬ বিশ্বকাপে সবুজ রংয়ে পশ্চিম জার্মানি হারে আর্জেন্টিনার বিপক্ষে, চার বছর পর গাড়-নীল রংয়ে আর্জেন্টিনা হারে পশ্চিম জার্মানির বিপক্ষে এবং ২০০৬ সালের ফাইনালে সাদা রংয়ের জার্সি পরে ফ্রান্স হারে ইতালির বিপক্ষে।

ফাইনালে দ্বিতীয় পছন্দের জার্সি পরে সর্বপ্রথম বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছিল ব্রাজিল, ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে, সেদিন নীল রংয়ে মাঠে নেমেছিল সেলেসাওরা।

সবশেষ তিন আসরের ফাইনালে জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে তাদের প্রথম পছন্দের জার্সি গায়ে চড়িয়ে।