২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২ ফরাসিকে’ নিয়ে কোত দি ভোয়ার বিশ্বকাপ দল

ডাক পাননি ২০২৪ সালে দেশের মাঠে আফ্রিকান নেশন্স কাপ জয়ের নায়ক সেবাস্তিয়াঁ আলেয়া।

‘২ ফরাসিকে’ নিয়ে কোত দি ভোয়ার বিশ্বকাপ দল
এলি ওয়াই (বাঁয়ে) ও আইশ-ইয়োয়ান বনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 10:19 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

জাতীয়তা বদলে গত সপ্তাহেই কোত দি ভোয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার অনুমতি পান আইশ-ইয়োয়ান বনি। এবার দেশটির বিশ্বকাপ দলেও জায়গা পেয়ে গেলেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

আসছে বিশ্বকাপের জন্য শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন দেশটির প্রধান কোচ এমায়ার্স ফে।

আক্রমণভাগে ২২ বছর বয়সী বনির সঙ্গে ডাক পেয়েছেন তার মতোই গত বছর জাতীয়তা বদলে আসা ফরোয়ার্ড এলি ওয়াই। কোত দি ভোয়ার জার্সিতে ইতোমধ্যে অবশ্য একটি ম্যাচ খেলেছেন তিনি, গত মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে অভিষেক হয় তার।

বনি ও ওয়াই, দুই জনই পূর্বে ফ্রান্সের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন।

২০২৪ সালে দেশের মাঠে আফ্রিকান নেশন্স কাপ জয়ের নায়ক সেবাস্তিয়াঁ আলেয়ার জায়গা হয়নি বিশ্বকাপ দলে। ডাক পাননি প্রথমে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এবং পরে কোত দি ভোয়ার হয়ে খেলা উইলফ্রিড জাহাও।

জুন-জুলাইয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘ই’ গ্রুপে খেলবে কোত দি ভোয়া। তাদের গ্রুপ সঙ্গী তিন দল হলো জার্মানি, একুয়েডর ও কুরাসাও।