ডিএসইতে সূচকে ওঠানামা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেনে দিনভর সূচক ওঠানামা করেছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেনে দিনভর সূচক ওঠানামা করেছে।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টা সূচক উপরের দিকে উঠে। এর পর থেকে ওঠানামার মধ্য দিয়ে সূচক নিচের দিকে নামতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৬৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেশি।
হাতবদল হয় প্রায় ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১০৩টির, কমে ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির দাম।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ১ দশমিক ০৫ শতাংশ বা প্রায় ৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৫ দশমিক ৯৭ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।
