ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক সামান্য বেড়েছে।
বুধবার কারিগরি ত্রুটির জন্য নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় ডিএসইতে লেনদেন শুরুর পর ওঠানামা চলতে থাকে।
দুপুর তিনটায় নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৯২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৬.৩৯ পয়েন্ট বেশি।
হাতবদল হয় প্রায় ২৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১২৫টির শেয়ারের, কমে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১৫৩ কোটি টাকার। দিনভর ওঠানামার পর সাধারণ সূচক কমে দশমিক ৬ পয়েন্ট।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ৭১ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিনও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৫৩ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৩১২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৫ দশমিক ০৯ শতাংশ বা প্রায় ২২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৪.৩৮ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/১৫২২ ঘ.
bdnews24