ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিন সূচকে ওঠানামা চলছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। হরতালের মধ্যে লেনদেনও কমেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেই লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টায় ওঠানামার মধ্য দিয়ে সূচক কমে। পরের আড়াই ঘণ্টায় সূচক ওঠানামার মধ্য দিয়ে উপরের দিকে উঠে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৮৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ৬ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ১৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৬৩টির শেয়ারের, কমে ৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
মতিঝিল এলাকায় কয়েকটি ব্রোকারেজ হাউজ ঘুরে বিনিয়োগকারীদের উপস্থিতি কম দেখা গেছে। শার্প সিকিউরিটিজের পরিচালক গোলাম ওয়াদুদ জানান, হরতালের কারণে অন্যান্য দিনের তুলনায় বিনিয়োগকারীরা কম এসেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ৭১ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
সপ্তাহের প্রথম দিনও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৫৩ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৩১২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৫ দশমিক ০৯ শতাংশ বা প্রায় ২২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৪.৩৮ শতাংশ কম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, ন্যাশনাল ব্যাংক, বিএসসিসিএল, আফতাব অটোমোবাইলস, যমুনা অয়েল, বেক্সিমকো লি., আমরা টেকনোলজি, আরএন স্পিনিং ও গ্রামীণফোন।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো, জেমিনি সি ফুড, কোহিনুর কেমিক্যাল, বঙ্গজ লি., লিব্রা ইনফিউশনস্, এপেক্স ফুডস, সোনালী আঁশ, মডার্ন ডাইয়িং, এনসিসি ব্যাংক মি. ফা. ১, এফবিএফআইএফ ও প্রাইম ১ আইসিবিএ।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো, রিলায়েন্স ১, দুলামিয়া কটন, ইস্টার্ন কেবলস, আইসিবি ১ম এনআরবি, মাইডাস ফাইন্যান্স, সমরিতা হাসপাতাল, প্রাইম ইন্সুরেন্স, বিআইএফসি, ইসলামি ইন্সুরেন্স ও এশিয়া প্যাসিফিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৩৩৯ ঘ.
bdnews24