২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে সূচক কমলো

সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৫৩ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 05:13 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন লেনদেনের শুরুতে সূচক বাড়লেও দিনশেষে দরপতন হয়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিটেই সূচক বাড়ে ৬০ পয়েন্ট। এরপর থেকে সূচক নিচের দিকে নামতে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৫৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৩ পয়েন্ট কম। হাতবদল হয় প্রায় ৩১২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৩৩টি শেয়ারের, কমে ২২৩টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম। টানা আট দিন দরপতনের পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সাধারণ সূচকে যোগ হয়েছিল প্রায় ২১৯ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ৩৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে কমে ১ দশমিক ৬২ শতাংশ বা প্রায় ৬৭.০২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭.৭১ শতাংশ কম। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৫ দশমিক ০৯ শতাংশ বা প্রায় ২২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৭২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৪.৩৮ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৬ ঘ.