ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও কিছুটা বেড়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। এরপর কিছুটা কমলেও সাড়ে ১১টা থেকে মোটামুটি এক ধারায় এগোতে থাকে সূচক।
দিন শেষে সাধারণ সূচক ৪ হাজার ৭৭৪ পয়েন্ট দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেশি।
সারাদিনে হাতবদল হয় ১ হাজার ১৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৭৫টি শেয়ারের, কমে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইর সাধারণ সূচক ৬৩ পয়েন্ট কমে যায়। হাতবদল হয় ৯৭৮ কোটি টাকার শেয়ার।
রোববার সাধারণ সূচকে যোগ হয় ১২১ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২৪৭ পয়েন্ট বাড়ে। গড় লেনদেন ছিল ১ হাজার ১১৭ কোটি টাকা।
তার আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১০৭ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/জেকে/১৫২২ ঘ.
bdnews24