ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির পরিচালনা পর্ষদ।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বিএসসিসিএল ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৫ পয়সা।
কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গত ২৯ মে, লেনদেন শুরু করে ১৪ জুন।
সাবমেরিন কেবলের মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৭০টি। এর মধ্যে ২৬ দশমিক ১৬ শতাংশ অর্থাৎ ৩ কোটি ১০ লাখ শেয়ার বাজারে ছেড়ে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি।
প্রতিটি ১০ টাকার শেয়ারে প্রিমিয়াম রাখা হয়েছিল ২৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৯৫৯ ঘ.
bdnews24