ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনের প্রথমার্ধে সূচক বাড়লেও শেষের দিকে তা কমেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথমে সূচক বাড়ে। পরে সূচক নিচের দিকে নামে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১ দশমিক ১৪ শতাংশ বা ৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ২৯২ পয়েন্ট হয়েছে।
হাতবদল হয় ৫৮০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমে প্রায় ৪২ পয়েন্ট। হাতবদল হয় ৬৩০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৯৯ টির, কমে ১৪৭ টির এবং অপরিবর্তিত ছিল ২৪ টির দাম।
সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক বাড়ে প্রায় ১২৭ পয়েন্ট। হাতবদল হয় ৫২৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ৫টি কোম্পানি হল- ইউনিক হোটেল, আর এন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল ও বেক্সিমকো।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ৫টি কোম্পানি হল- রহিম টেক্সটাইল, আর এন স্পিনিং, পেরামাউন্ট ইন্সুরেন্স, অল টেক্স ও সোনারগাঁও টেক্সটাইল ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৫৪১ ঘ.
bdnews24