২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ সিমেন্ট কোম্পানির ৩টি মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভূক্ত পাঁচটি সিমেন্ট কোম্পানি তাদের অনিরীক্ষিত অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এদের মধ্যে তিনটি কোম্পানির মুনাফা গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত পাঁচটি সিমেন্ট কোম্পানি তাদের অনিরীক্ষিত অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এদের মধ্যে তিনটি কোম্পানির মুনাফা গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) হেইডেলবার্গ সিমেন্ট মুনাফা করেছে প্রায় ৮২ কোটি ২৬ লাখ টাকা। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৪৮ কোটি ৩ লাখ টাকা। লাফার্জ সুরমা সিমেন্ট এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা করেছে প্রায় ৬১ কোটি ৯৫ লাখ টাকা। গত বছর এ সময় লোকসান ছিল প্রায় ১৩১ কোটি ৮২ লাখ টাকা। কনফিডেন্স সিমেন্ট এ বছরের প্রথমার্ধে প্রায় ১৭ কোটি ৭২ লাখ টাকা মুনাফা করেছে। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১৩ কোটি ৯১ লাখ টাকা। মেঘনা সিমেন্ট বছরের প্রথমার্ধে প্রায় ৯ কোটি ২১ লাখ টাকা মুনাফা করেছে। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১০ কোটি ১৪ লাখ টাকা। বছরের প্রথমার্ধে আরামিট সিমেন্ট লিমিটেডের প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৩৫ ঘ.