ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাইট শেয়ার ছাড়ার সুপারিশ করেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) পরিচালনা পরিষদ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য বিআইএফসি একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০ টাকা।
রাইট শেয়ারের সুপারিশ অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ ২৬ নভেম্বর মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪০৫ ঘ.
bdnews24