ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে।
সিডিবিএল সার্ভারে সমস্যার কারণে দেশের পুঁজিবাজারে মঙ্গলবারের লেনদেন বন্ধ থাকে।
একদিন বিরতির পর বুধবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে ওঠানামা চলে। তবে বেলা ১২টা থেকে সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় ১৯৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১০৪টির, কমে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।
সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৭৫ পয়েন্ট কমে। হাতবদল হয় ২২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৪৮টির, কমে ২০০টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৫০ পয়েন্ট। হাতবদল হয় ২৬১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২.৮৪ শতাংশ বা প্রায় ১১৮ পয়েন্ট বাড়ে। এর আগের সপ্তাহে সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। তারও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১১ ঘ.
bdnews24