২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিলায়েন্স ইন্সুরেন্সের মুনাফা ২২ শতাংশ বেড়েছে

রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১১ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১১ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়, বছরের প্রথমার্ধে রিলায়েন্স ইন্সুরেন্স গত বছরের তুলনায় প্রায় ২ কোটি টাকা বেশি মুনাফা করেছে। গত বছর এ সময়ে মুনাফা ছিল প্রায় ৯ কোটি টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রিলায়েন্স ইন্সুরেন্স প্রায় ৩ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১ কোটি টাকা বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৫৮ ঘ.