ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৬২ জন পরিচালক ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন, যাদের নামের তালিকা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
সোমবার ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে পরিচালকদের ২ শতাংশ শেয়ার ধারণের তথ্য সংক্রান্ত একটি ইমেইল সাংবাদিকদের পাঠানো হয় ।
এতে দেখা যায়, ডিএসইতে তালিকাভূক্ত ২৩৪টি কোম্পানির বিভিন্ন ধরণের ইন্ডিপেন্ডন্ট পরিচালকসহ মোট ২ হাজার ৩৫১ জন পরিচালক আছেন।
ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা নেই।
ডিএসইর জমা দেওয়া তালিকা অনুযায়ী ১ হাজার ৩৩৮ জন পরিচালক ও উদ্যোক্তা পরিচালকের মধ্যে ৩৬২ জন ২ শতাংশ শেয়ার ধারণে অসমর্থ হয়েছেন।
২০১১ সালের ২২ নভেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ২০১২ সালের ২১ মের মধ্যে কোম্পানির পরিচালকদের ব্যাক্তিগতভাবে নূন্যতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণের সময় বেধে দেয়।
২ শতাংশ শেয়ার ধারণের তথ্য ১৫ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার জন্য ডিএসইকে সময় বেধে দিয়েছিল এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৪০ ঘ.
bdnews24