ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিনে ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরুর পর থেকে সূচকে ওঠানামা চলতে থাকে। কয়েক দফা ওঠানামার পর বেলা সাড়ে ১২টায় সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৩৭৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কম।
দুই ঘণ্টায় হাতবদল হয় প্রায় ৬৫ কোটি টাকার শেয়ার। ওই সময় পর্যন্ত দাম বাড়ে ৯০টি কোম্পানির শেয়ারের, কমে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
আগের দিন সোমবার ডিএসই সূচক প্রায় ১৯০ পয়েন্ট কমে যায়। হাতবদল হয় প্রায় ২২৩ কোটি টাকার শেয়ার, যার মধ্যে দাম বাড়ে ১০টি কোম্পানির শেয়ারের, কমে ২৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৫টির দাম।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ৬ দশমিক ৩৭ শতাংশ বা ২৭২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৩৭ ঘ.
bdnews24