ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে রূপালী লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে শেয়ারহোল্ডারদের ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার দেওয়ারও সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ।
২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ৩০ টাকা।
রূপালী লাইফ ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ আগস্ট বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১৪ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১০০ ঘ.
bdnews24