২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: ২ দিন দরপতনের পর বাড়লো সূচক

সপ্তাহের তৃতীয় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ১৩৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিন এসে সূচক বাড়লো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হওয়ার পর প্রথম ঘণ্টায় ওঠানামা চলে। তবে দ্বিতীয় ঘণ্টা থেকে সূচক ওপরের দিকে উঠতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০০ পয়েন্ট হয়। হাতবদল হয় প্রায় ১৬২ কোটি টাকার শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ২৫৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ২১ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমে ১২ দশমিক ৩৫ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৪৬ ঘ.