২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৬ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 05:14 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে সূচক কমেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টা সাধারণ সূচকে ওঠানামা চলে। এর পর থেকে সূচক কমতে থাকে। বেলা সাড়ে ১২টায় সূচক আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট কমে। এর পর সূচক আবার ঊর্ধ্বমুখী হলেও তা আগের দিনের সূচকের অবস্থান ছাড়াতে পারেনি। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হওয়া ২৫৭ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম। হাতবদল হয় ১৫৬ কোটি টাকার শেয়ার। সপ্তাহের শুরুর দিন রোববার ডিএসইতে হাতবদল হয় ১৩৬ কোটি টাকার শেয়ার, যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে কম। সাধারণ সূচক কমে প্রায় ৪৪ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৩৫ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বাড়ে। গড় দৈনিক লেনদেন বেড়ে দাঁড়ায় ২৮১ কোটি টাকায়, যার পরিমাণ তার আগের সপ্তাহে ছিল ১৯৩ কোটি টাকা। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, এসআইবিএল, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কাবাংলা ফাইন্যান্স, তিতাস গ্যাস, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এক্সিম ব্যাংক, শমরিতা হাসপাতাল, সিভিওপিআরএল, আইসিবি ১ম এনআরবি, বিআইএফসি, ইস্টার্ন লুব্রিকেন্টস, ইউনাইটেড ইন্সুরেন্স, রংপুর ফাউন্ড্রি, নিটল ইন্সুরেন্স ও প্রগতি ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, প্রগতি লাইফ, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, আজিজ পাইপস, ৫ম আইসিবি, জিলবাংলা সুগার, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন, আইসিবি ৩য় এনআরবি, স্ট্যান্ডার্ড সিরামিকস ও প্যারামাউন্ট ইন্সুরেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫০ ঘ.