২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোশাল ইসলামি ব্যাংকের ১০.৫% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১০.৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে সোশাল ইসলামি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০.৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে সোশাল ইসলামি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সোশাল ইসলামি ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা ১০টায় চট্টগ্রামের পাঁচলাইশে ‘দ্য কিং অব চিটাগাং’ এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সোশাল ইসলামি ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৭২ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৫৪ ঘ.