ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাইট শেয়ার ছাড়ার সুপারিশ করেছে ব্যাংক ব্যাংকের পরিচালনা পরিষদ।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (এসইসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য ব্র্যাক ব্যাংক ২টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে।
অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে প্রিমিয়াম ১৫ টাকা যোগ করে রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৫ টাকা।
রাইট শেয়ারের সুপারিশ অনুমোদনের জন্য আগামী ২৮ জুন দুপুর ১২টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ ২৯ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৪৫ ঘ.
bdnews24