ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে শুনানিতে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিএসসির পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিক আথিক বিবরণী গত ৩১ জানুয়ারির মধ্যে এসইসিতে জমা না দেওয়ায় এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭১৭ ঘ
bdnews24