২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৫৫ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 05:47 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার লেনদেন শুরুর পর থেকে সূচকে ওঠানামা চলে দুপুর দুইটা পর্যন্ত। এরপর সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ১৯টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৩৪৮ কোটি টাকার শেয়ার। রোববার সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সাধারণ সূচক কমে প্রায় ৭৫ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৮৪ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৪৫৩ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। এরও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৫ ঘ.