২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন ও সূচক কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় ৭৫ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 05:40 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমেছে প্রায় পৌনে একশ’ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন শুরুর পর পাঁচ মিনিটেই সাধারণ সূচকে যোগ হয় ৮০ পয়েন্ট। এর পর তা কমতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৪৭ শতাংশ বা প্রায় ৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ১ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত আছে ২০টির দাম। লেনদেন হয়েছে প্রায় ২৮৯ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ৩২ কোটি টাকা কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয় ১৭৫ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৮৪ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৪৫৩ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। এরও আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.