২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচকের ওঠানামায় লেনদেন বেড়েছে সামান্য

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 05:43 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের লেনদেনে সূচকে ওঠানামা করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর সাধারণ সূচক কমলেও সোয়া ১২টা থেকে তা বাড়তে থাকে। লেনদেনের শেষের দিকে এসে সূচক আবার পড়ে যায়। লেনদেন শেষে সাধারণ সূচক প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬৮ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত আছে ২৬টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৩৫৬ কোটি টাকার শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৪৫৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৭৬১ কোটি টাকা। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.