২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন সূচক কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় ৩৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 05:48 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন ঊর্ধŸমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও লেনদেনে শেষে তা কমেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর সূচক বাড়ে। বেলা ১২টা ৫ মিনিটে সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৬১ পয়েন্ট। এর পর সূচক কমতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৬১ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া ২৬৮টি কো¤পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত আছে ১৩টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৪৩৫ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ৫৩ কোটি টাকা কম। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১০০ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮৮ পয়েন্ট। রোববার সাধারণ সূচক কমে প্রায় ১৫২ পয়েন্ট। সব মিলিয়ে এ সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে প্রায় দুই পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৭৬১ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ১ হাজার ২১ কোটি টাকা। বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো - লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো লি., স্কয়ার ফার্মা, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট ও জিপিএস ইস্পাত। দর বাড়ার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, ৭ম আইসিবি, নদার্ন ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, এনএলআই ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি, ম্যারিকো, রূপালি ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল ১ম মিউচুয়াল ফান্ড ও ব্র্যাক ব্যাংক। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, যমুনা ব্যাংক, আল আরাফাহ্ ব্যাংক, আইপিডিসি, জিলবাংলা সুগার, ৫ম আইসিবি, ১ম বিএসআরএস, রূপালী লাইফ ইন্সুরেন্স, লিগেসি ফুটওয়্যার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও সাভার রিফ্রেক্টরিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬০৮ ঘ.