ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
রেনেটা লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন বেলা সাড়ে ১০টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে রেনেটা লিমিটেড নিট মুনাফা করেছে ১০৯ কোটি টাকা। ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ১৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭৫ টাকা ২১ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক ও ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১২ ঘ.
bdnews24