২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে বেলা ১১টায় ৫৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের এনএলআই টাওয়ারের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মে। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৬০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৩০২ ঘ.