২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেইডেলবার্গ সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে হেইডেলবার্গ সিমেন্ট বিডির পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 05:06 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে হেইডেলবার্গ সিমেন্ট বিডির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। হেইডেলবার্গ সিমেন্ট বিডির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বেলা ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোর যাত্রামোড়ার টাটকিতে কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে হেইডেলবার্গ সিমেন্ট বিডির ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ২০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৩ টাকা ১৫ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৪৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১০৫৭ ঘ.