ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক বিবরণী জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানিকে এবং ওটিসি মার্কেটে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে এসইসি।
পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার এক সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটি হল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ওটিসি মার্কটে তালিকাভুক্ত কোম্পানি তিনটি হল চিক টেক্স লিমিটেড, এম হোসেন গার্মেন্টস ওয়াশিং আ্যন্ড ডাইং লিমিটেড এবং মেটালেক্স কর্পোরেশন লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২২১০ ঘ.
bdnews24