ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ।
২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়।
বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ জুন বেলা সাড়ে ১০টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৮ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ২২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১১০ ঘ.
bdnews24