ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কে অ্যান্ড কিউ -এর পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কে অ্যান্ড কিউয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে সকাল সাড়ে নয়টায় গুলশান ১-এর ২ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়িতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে কে অ্যান্ড কিউয়ের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৫৭ ঘ.
bdnews24