২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ ঘোষণা করেনি লাফার্জ সুরমা সিমেন্ট

২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার এ তথ্য জানানো হয়। লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন বেলা ১১টায় রূপসী বাংলা হোটেলের গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে -১ টাকা ২৯ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৬৯ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২২১ ঘ.