২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপেক্স অ্যাডেলচির ৪৫% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ মে বেলা ১১টায় ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়ার লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮৫ টাকা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৫৮ ঘ.