২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ১৪১ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতন হলেও এ সপ্তাহের লেনদেনে সূচক বেড়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ওঠানামা দিয়ে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পর সূচক কমতে শুরু করে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ১৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৩ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত আছে ৪টির। লেনদেন হয়েছে ৪০৪ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ১৩১ কোটি টাকা কম বুধবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ২৬ পয়েন্ট। মঙ্গলবার সূচকে বাড়ে ১৪৭ পয়েন্ট। টানা তিন দিন ঊর্ধ্বগতির পর সোমবার ডিএসই সাধারণ সূচক ২১ পয়েন্ট কমে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয়েছিল ১৭৪ পয়েন্ট। সবমিলিয়ে এ সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয়েছে ১৮৬ পয়েন্ট। ২০১০ সালের ডিসেম্বর পুঁজিবাজারে বড় ধরনের অস্থিরতা শুরু হওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। ২ ফেব্র“য়ারি ডিএসই সাধারণ সূচক ৩ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত নামে। এরপর থেকে সূচক আবার বাড়তে থাকে। গত সপ্তাহের বুধবার পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের খবরে বাজারে চাঙ্গাভাব দেখা যায়। গত সপ্তাহের (১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি) চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১০৮ পয়েন্ট। পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ১০ দিনের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ চূড়ান্ত হবে। আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টা সফল হবে বলেও মন্তব্য করেন তিনি। গত সপ্তাহের আগের সপ্তাহে (১২ ফেব্রুয়ারি-১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট। ফোর্সড সেলের প্রতিবাদে বিক্ষোভ লেনদেন শেষ হওয়ার কিছু আগে ডিএসই ভবনের সামনে হ্যাক সিকিউরিটিজের ‘ফোর্সড সেলের’ প্রতিবাদে বিক্ষোভ করেছে ওই সিকিটিউরিটিজের সাধারণ বিনিয়োগকারীরা। বিক্ষোভকারীরা জানায়, প্রধানমন্ত্রী ফোর্সড সেল বন্ধ করতে বললেও হ্যাক সিকিউরিটিজ তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার ফোর্সড সেল না করার অনুরোধ জানানা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৫ ঘ.