ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভূক্ত আটটি কোম্পানির পরিচালক।
পরিচালকেরা বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে শেয়ার কেনার এ ঘোষণা দেন।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক আবদুল হক ২০ হাজার শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক এম আমানুল্লাহ কিনবেন তিন লাখ ৫০ হাজার শেয়ার
সোনার বাংলা ইন্সুরেন্সের উদ্যোক্তা-পরিচালক নারগিস আক্তার কিনবেন ৬৮ হাজার শেয়ার।
আল-আরাফা ব্যাংকের পাঁচ লাখ শেয়ার কিনবেন কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালক নাজমুল আহসান খালেদ।
সোনার বাংলা ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক শেখ কবির হোসেন কিনবেন ৬৮ লাখ ২০০ শেয়ার।
শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আবদুল বারেক কিনবেন দুই লাখ শেয়ার।
প্রাইম ব্যাংকের পরিচালক নাফিস সিকদার আট লাখ ২৮ হাজার ৬৮৫টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
এছাড়া প্রাইম ব্যাংকের তিনজন উদ্যোক্তা-পরিচালক উপহার হিসেবে শেয়ার নেওয়ার ঘোষণা দিয়েছেন। কাজী সিরাজুল ইসলাম তার ছেলে কাজী আরিফুল ইসলামের কাছ থেকে ২০ লাখ শেয়ার, মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাহ তার স্ত্রী ফেরদৌসী ইসলামের কাছ থেকে ৬০ লাখ শেয়ার এবং মফিস আহমেদ ভূইয়া তার স্ত্রী মাহানুর উম্মেল আরার কাছ থেকে ১১ লাখ শেয়ার উপহার হিসেবে নেবেন
উত্তরা ব্যাংকের পরিচালক আসিফ রহমান তার মা রেহানা রহমানের কাছ থেকে উপহার হিসেবে ৬৮ লাখ ৫০ হাজার শেয়ার নেবেন বলে ডিএসইর ওয়েবসাইটে জানিয়েছেন।
এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. আবদুল হান্নান তিন লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮২১ ঘ.
bdnews24