২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ড বাজারকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ

দেশের বন্ড বাজারকে শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ড বাজার শক্তিশালী হলে তা পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বন্ড বাজারকে শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ড বাজার শক্তিশালী হলে তা পুঁজিবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছে তারা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এসকে সুর চৌধুরী সোমবার বিকেলে পুঁজিবাজার বিষয়ক সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “আজকের বৈঠকে আগের সিদ্ধান্তগুলো নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এছাড়া বন্ড মার্কেটকে কিভাবে শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।” “দেশের বন্ড মার্কেট শক্তিশালী হলে ব্যাংকের তারল্য বৃদ্ধি পাবে। পুঁজিবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে,” যোগ করেন সুর চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তারা ছাড়াও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক অধিদপ্তর, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অধিদপ্তর, সমবায় অধিদপ্তরসহ বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সুর চৌধুরী বলেন, “পুঁজিবাজারে বিমা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা হয়েছে। বিমা কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকগুলোর যেসব বিষয়ে ছাড় দেওয়ার দরকার ছিল, তার সবই দেওয়া হয়েছে। আশা করি তারা পুঁজিবাজারে আরো সক্রিয় হয়ে উঠবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এসইউ/১৮২৯ ঘ.