২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে অর্থমন্ত্রী ঘোষণা দেওয়ার পর সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে ১২১ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে অর্থমন্ত্রী ঘোষণা দেওয়ার পরদিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুর পাঁচ মিনিটেই সূচক বাড়ে ৬৪ পয়েন্ট। এরপর ধাপে ধাপে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ১২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৭ পয়েন্ট হয়েছে। এ সময় পর্যন্ত হাতবদল হওয়া ২৬০ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৯টির, কমেছে ৯টির এবং অপরিবর্তিত আছে ২টির। লেনদেন হয়েছে প্রায় ৩২৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ১০৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি। বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশি¬ষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী ১০ দিনের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ চূড়ান্ত হবে। আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টা সফল হবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে গঠন করা কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয়। টানা তিন দিন দরপতনের পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ৬২ পয়েন্ট। মঙ্গলবার সরকারি ছুটিতে লেনদেন বন্ধ ছিল। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩০ পয়েন্ট কমে। গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বগতির পর এ সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ৪৪ পয়েন্ট। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১২ ফেব্র“য়ারি-১৬ ফেব্র“য়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৪৫ পয়েন্ট বা ৬.১৯ শতাংশ বাড়ে। এর আগের সপ্তাহেও (৫ ফেব্র“য়ারি থেকে ৯ ফেব্র“য়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় ১৬৫ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। ২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত একবছর তিন মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - বেক্সিমকো লি., এনবিএল, গ্রামীণ ফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আরএন স্পিনিং, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড ইন্সুরেন্স, বেক্সিমকো ফার্মা ও সামিট পাওয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো - শমরিতা হাসপাতাল, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, জেমিনি সি ফুড, দেশ গার্মেন্টস, আরএন স্পিনিং, আল-হাজ্বটেক্স, দেশবন্ধু পলিমার, মেঘনা সিমেন্ট ও সেন্ট্রাল ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ৮ টি কো¤পানি হলো, মডার্ন ডাইয়িং, এনটিসি, ব্র্যাক সেকেন্ড, বার্জার পেইন্ট, মুন্নু স্টাফলার, আইবিবিএল পি বন্ড, রিলায়েন্স ১ ও এসিআই জিরো কুপন বন্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭১৭ ঘ.