২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন সূচক কমল

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ দিন সাধারণ সূচক ৩০ পয়েন্ট কমলেও এ সপ্তাহ জুড়ে লেনদেনে সূচক বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 05:48 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূচকের ঊর্ধ্বগতি নিয়ে সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হলেও লেনদেন শেষে সূচক কমেছে। তবে সব মিলিয়ে সূচক বেড়েছে এ সপ্তাহে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টায় সূচক কেবল বাড়ে। এর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক কমতে শুরু করে। শেষ দিকে তা সামান্য বাড়লেও লেনদেন শেষে গতদিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে সূচক ৪ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এ সপ্তাহের পাঁচ কার্যদিবসে সূচকে যোগ হয়েছে ২৪৯ পয়েন্ট। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত আছে ১৭টির। লেনদেন হয়েছে ২৭৩ কোটি টাকার শেয়ার। বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ১১২ পয়েন্ট বেড়েছিল। ওইদিন হাতবদল হওয়া ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২৩৪টির, কমে ১৭টির এবং অপরিবর্তিত আছে ৬ টির। লেনদেন হয়েছে প্রায় ২৫৩ কোটি টাকার। টানা তিনদিন সূচক বাড়ার পর মঙ্গলবার দরপতন হয় পুঁজিবাজারে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ১১৩ পয়েন্ট কমে। এ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক ২১৫ পয়েন্ট বাড়ে। সোমবার সূচকে যোগ হয় ৬৪ পয়েন্ট। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ১৬৫ পয়েন্ট বাড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এর আগের সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। এরও আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২৭ ঘ.