২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন ব্যাংকের ৭৮ লাখ শেয়ার কেনার ঘোষণা

ইস্টার্ন ব্যাংকের ৭৮ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানিটির একটি করপোরেট পরিচালক। এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও দুই কোম্পানির তিন পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্টার্ন ব্যাংকের ৭৮ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানিটির একটি করপোরেট পরিচালক। এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও দুই কোম্পানির তিন পরিচালক। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইস্টার্ন ব্যাংকের করপোরেট পরিচালক অ্যাকুয়ামেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেড ৭৮ লাখ শেয়ার কিনবে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে আছে ১৪ লাখ ৩৪ হাজার ৬৬৪টি শেয়ার। এ ঘোষণা আসার পর ইস্টার্ন ব্যাংকের শেয়ারের দাম সর্বোচ্চ সীমায় পৌঁছে বিক্রেতাশূন্য হয়ে যায়। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৪ লাখ ৪৪ হাজার শেয়ার কিনবেন এর পরিচালক মো. ইউসুফ চৌধুরী। বর্তমানে তার কাছে আছে কোম্পানিটির ৭২ লাখ ৭৮ হাজার ৮০০টি শেয়ার আছে। উত্তরা ফিনান্সের উদ্যোক্তা-পরিচালক মেহদাদুর রহমান এক লাখ, তাহমিনা রহমান ৫০ হাজার ও জাকিয়া রহমান ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪২৯ ঘ.