২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৪ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও চার পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও চার পরিচালক। এরা হলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক অশোক কুমার সাহা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের পরিচালক নাজমা খান, কর্ণফুলি ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক সবিতা ফেরদৌসি ও গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অশোক কুমার সাহা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৪ লাখ ৭৬ হাজার শেয়ার কিনবেন। বর্তমানে তার কাছে আছে কোম্পানিটির ৪০ লাখ ৪৭ হাজার ১০০টি শেয়ার। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের পরিচালক নাজমা খান তার কোম্পানির ৩১ হাজার ৭২০টি শেয়ার কিনবেন। বর্তমানে তার কাছে আছে ৮ লাখ ১৫ হাজার ২৮০টি শেয়ার। সবিতা ফেরদৌসি কর্ণফুলি ইন্সুরেন্সের ৩৪ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার কাছে আছে কোম্পানির ৩ লাখ ৩৭ হাজার ৫৯৬টি শেয়ার। গ্রিনডেল্টা ইন্সুরেন্সের ৫০ হাজার শেয়ার কিনবেন মোহাম্মদ আবদুস সালাম। তার কাছে আছে কোম্পানির এক লাখ ৯৫ হাজার ৩০০টি শেয়ার। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪২৯ ঘ.